ছবি-সংগৃহীত
সারাদেশ

ভোটকেন্দ্রে থাকবে ৫ স্তরের নিরাপত্তা

জেলা প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

আরও পড়ুন : রাত পোহালেই দুই সিটিতে ভোট

মঙ্গলবার (২০ জুন) সকালে এ উপলক্ষে আরএমপির পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের এ কথা জানান আরএমপি কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, ‘১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ এবং ৭টি সাধারণ ভোটকেন্দ্র। আমরা সব কেন্দ্রগুলোকেই গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রতিটি কেন্দ্র এলাকায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।’

আরও পড়ুন : তিনি প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর

আনিসুর রহমান বলেন, সব কেন্দ্রগুলোকেই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কোনোরকম বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। আগামীকাল বুধবার ভোট গ্রহণকালে ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবেন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।

তিনি আরো বলেন, শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন হবে একটি মডেল স্বরূপ। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করার কেনো সুযোগ নেই। বাংলাদেশ পুলিশ এখন স্মার্ট পুলিশ। এবারের সিটি নির্বাচনে এর প্রতিফলন ঘটবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা