সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাঠ থেকে লাশ উদ্ধার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর বারহাজা গ্রামের একটি ফাঁকামাঠ হতে পারভেজ চৌধূরী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: তিনি প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর

মঙ্গলবার (২০ জুন) সকালে স্থানীয় কৃষি শ্রমিকরা মাঠে কাজ করতে গেলে ওই ব্যক্তির লাশ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়।খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহত পারভেজ চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানগর ইউনিয়নের মহেশপুর চৌধুরী বাড়ি গ্রামের তোজাম্মেল হক চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারনা ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত জুয়া খেলে আসছিল। সোমবার রাতেও তারা জুয়া খেলতে যায় এবং রাত ১২ টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে তারা ফেলানপুর রারহাজা মাঠের দিকে দৌড় দিতে পারে। আর পারভেজ চৌধূরীর হার্টে যেহেতু রিং পড়ানো ছিল কাজেই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে।

আরও পড়ুন: অনিয়ম করেছে, আঁখি আমার রোগী ছিলেন না

এ ঘটনায় থানায় ইউডি (আনইউজুয়াল ডেথ) মামলা হয়েছে।

রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে মৃত্যর কারণ বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ কি?।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা