ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় আরাফাত হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন : উখিয়ায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার!

শনিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরাফাত একই উপজেলার রানিহাটি ইউনিয়নের ঢোরবোনা গ্রামের মো. নাঈম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে শিশু আরাফাত নিজ বাড়ি ঢোরবোনা থেকে ইজিবাইকে করে মায়ের সঙ্গে হরিনগর নানার বাড়িতে আসছিল। হরিনগর মোড়ে পৌঁছালে নানাকে দেখতে পায় আরাফাত। এসময় ইজিবাইক থেকে নেমে দৌড় দেয়। এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা