ছবি : সংগৃহিত
সারাদেশ

উখিয়ায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার!

ইমরান আল মাহমুদ, উখিয়া: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শুক্রবার (১৬ জুন) দুপুরে উখিয়ার পালংখালীর থাইংখালী এলাকার পার্শ্ববর্তী হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই ক্যাম্পের কবির আহমদের পুত্র উমর (০৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাসার সামনে খেলতে খেলতে ড্রেনে পড়ে পানির স্রোতে ভেসে যায়। সারাদিন খুঁজেও তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস ও সিপিপি ভলান্টিয়ারদের সহযোগিতায় প্রায় একদিন পর ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি ছরা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, গতকাল বৃষ্টির সময় এক রোহিঙ্গা শিশু পানিতে ভেসে যায়, পরে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। আজ ভেসে যাওয়া স্থান থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: চাঁদপুরে গুলিতে নিহত ১

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজের প্রায় একদিন পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা