ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কৃষক সমিতির মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : "কৃষি বাচাঁও, কৃষক বাচাঁও, দেশ বাচাঁও"-প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে কৃষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী!

শনিবার (১৭ জুন) দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা কৃষক সমিতির সভাপতি মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পুলক দাস কুমার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা আহসান হাবিব, জেলা কমিটির সদস্য চোধুরী আনোয়ার, রানীসংকৈল উপজেলা সভাপতি মো: জাকারিয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হরিপুর থানা সভাপতি মো: শাহাবুদ্দিন, বালিয়াডাঙ্গী থানা সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ থানা সভাপতি প্রভাত, সাধারণ সম্পাদক মূর্তজা,চৌধুরী আনোয়ারসহ অন্যান্যরা।

আরও পড়ুন : বান্দরবানে বিস্ফোরণে সেনা নিহত

পঞ্চগড় থেকে যমুনা সেতু ও চাপাইনবাবগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এতে অনেক অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা রয়েছে। অতি সত্বর এই অনিয়ম, দূর্ণীতি ও অব্যবস্থাপনা বন্ধ করতে হবে। নয়তো, কৃষক সমিতি তাদের মানববন্ধন আরো তীব্রভাবে গড়ে তুলবে।

বক্তারা বলেন, এই কৃষক সমাজকে যদি আপনারা বাচাঁতে না পারেন, তাহলে দেশ অবনতির দিকে ধাবিত হবে। দেশকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে।

আরও পড়ুন : সৌদিতে পৌঁছেছেন ৮৮৭৯২ হজযাত্রী

কৃষককে তাদের উৎপাদিত পণ্যের নায্য মূল্য দিতে হবে। সর্বনিম্ন ১৫০০ টাকা দরে প্রতিমন ধান ক্রয় করতে হবে। কৃষকের কৃষিতে প্রয়োজনীয় সকল উপকরণের দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং যারা ভূমিহীন কৃষক তাদেরসহ প্রকৃত সকল কৃষকদের কৃষি কার্ড প্রদান করতে হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে কৃষক সমিতির উদ্যোগে একটি র‍্যালি শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে চৌরাস্তা হয়ে ডিসি চত্বরে শেষ হয়।

আরও পড়ুন : সাংবাদিকতায় ফিরলেন জনসন

কৃষক সমিতর দাবি সমূহ :

১) বরেন্দ্র অঞ্চলসহ সারা দেশে কৃষি সেচের অনিয়ম ও দূর্নীতি বন্ধ করতে হবে।
২) সারসহ সকল কৃষি উপকরণের দাম কমাতে হবে।.
৩) নূন্যতম ১৫০০ টাকা মন দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে।
৪) ভূমিহীন কৃষকসহ প্রকৃত কৃষকদের কার্ড প্রদান করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা