প্রতীকী ছবি
সারাদেশ

নলছিটিতে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে অনামিকা আক্তার আদুরী (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অনামিকা আক্তার আদুরী স্থানীয় বাসিন্দা অলি ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে। অনামিকা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

প্রতিবেশীরা জানান, আদুরীর মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। এরই মধ্যে তার বাবা দ্বিতীয় বিবাহ করেছেন। এতে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। তবে মেয়েটি তার বাবার সঙ্গেই থাকত। ঘটনার দিন (বৃহস্পতিবার) দুপুরে মেয়েটি নিজের ঘরে দীর্ঘ সময় তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে। এ সময় মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

এরপর রাতে তার বাবা বাসায় এসে তার রুম ভেতর থেকে আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের জানালা দিয়ে দেখতে পান তার মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, আত্মহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

তিনি আরো জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে। অন্য কোনো কারণ থাকলে তা তদন্তে জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা