প্রতীকী ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ট্রেনে কাটা পড়ে হেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

শুক্রবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারহাট্টা রেলস্টেশনের গ্যাংকোয়ার্টার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেনা আক্তার ওই এলাকার ওমর ফারুকের স্ত্রী।

পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা রেল স্টেশনে থামে। এসময় ওই স্টেশনে নেমে আসা যাত্রীরা রেললাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : বজ্রপাতে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

হেনার স্বামী ওমর ফারুক জানান, প্রতিদিনের মতো গতরাতেও আমরা একসঙ্গে ঘুমিয়ে পড়ি। রেললাইনের পাশেই আমাদের বাসা। হইচই শুনে আম্মা বাসা থেকে বেরিয়ে গিয়ে রেল লাইনের ওপর হেনার মরদেহ দেখতে পান। আমাদের চার বছরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না। কেন এ ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারছি না।

আরও পড়ুন : রোহিঙ্গা কিশোরকে জবাই করে হত্যা

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা