ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

জেলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ফরিদ উজ্জামান রিফাত (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

আরও পড়ুন : বজ্রপাতে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ উজ্জামান রিফাত উপজেলার আগিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সাত্তারের ছেলে। রিফাত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি ওই এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজিতে তিন যাত্রী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ উজ্জামান রিফাতকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রোহিঙ্গা কিশোরকে জবাই করে হত্যা

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা