ছবি-সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।

আরও পড়ুন : তেল ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাকিনা মহিপুর তিস্তা শেখ হাসিনার সেতু এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজেরা বেগম ও সাইদুল মিয়ার ছেলে মো. ওয়াজেদ আলী (২২) এবং কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলী ছেলে মো. শাহ আলম (২০)।

আরও পড়ুন : পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করছিলেন তারা। পথে বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন দুই বন্ধু।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই এসএসসি পরীক্ষার্থীর বাড়ি উপজেলার রুদ্রেশ্বর গ্রামে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা