ছবি: সংগৃহীত
সারাদেশ
শীতলক্ষ্যা

তেল ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোহেলের (৩৮) মৃত্যু হয়েছেন। এতে এ ঘটনায় নিহতের বেড়ে ৪ জনে পৌঁছাল।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রোববার (১১ জুন) সকাল ১০ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ সোহেল আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ‍্যালেশন ইনজুরি হয়েছিল।

আরও পড়ুন : পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ২৫

এ ঘটনায় এখন পর্যন্ত তাজুল ইসলাম, হুমায়ুন কবির ও রুবেল নামে আরও ৩ জন মারা গেছেন।

এর আগে গতকাল শনিবার (১০ জুন) রাত সাড়ে ১০ টা ও দিবাগত রাত ১ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির (৫৪) ও রুবেলের (৩৮) মৃত্যু হয়।

আরও পড়ুন : তেল ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

রুবেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। আর হুমায়ুন কবির ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যায়। তার ৩০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ‍্যালেশন বার্ন হয়েছিল। এছাড়া তাজুল ইসলাম নামে আরও ১ যুবকের মৃত্যু হয়। তার শরীরের ৬৭ শতাংশ দগ্ধ ছিল।

প্রসঙ্গত, গত ৩ জুন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ জন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা