ছবি-সংগৃহীত
সারাদেশ

পাটগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ইতি বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা, নিহত ২

শুক্রবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইতি বেগম বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে আল আমিনের স্ত্রী।

ইতির ননদ দুলালি বলেন, গত কয়েক দিন ধরে আল আমিন বাড়িতে না আসায় বাড়িতে মনোমালিন্য চলছিলো। শুক্রবার রাত ১০টার দিকে পরিবারের সবাই ভাত খেয়ে ঘুমাতে যায়। ইতি না খেয়ে তার শোয়ার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে তার মা (ইতির শাশুড়ি) খাওয়ার জন্য ডাকতে গেলে ইতির দরজা বন্ধ পান। এসময় বেড়ার ফাঁক দিয়ে ইতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। ইতির এক পা ছিল মাটিতে অপর পা বিছানায় লেগে ছিল।

আরও পড়ুন : বৃদ্ধকে গলা কেটে হত্যা

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম থানা পুলিশ ইতির মরদেহ উদ্ধার করে থানায় নেয়। পরে রাত ৩টার দিকে ইতির শাশুড়ি আমেনা বেগমকে (৫৫) আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা