ছবি: সংগৃহীত
সারাদেশ

খুলনায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার অনুষ্ঠিতব্য খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৪ দিন মোতায়েন থাকবে তারা।

শনিবার (১০ জুন) দুপুর থেকে নগরীর বিভিন্ন সড়কে টহল দিতে শুরু করেছেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন: বহিরাগতদের বরিশাল ছাড়ার নির্দেশ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘এবারের নির্বাচনে ভোটকেন্দ্রসহ নগরীর সার্বিক নিরাপত্তায় বিজিবি, পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৭৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে প্রতি সাধারণ ওয়ার্ডে একটি করে মোবাইল ফোর্স, তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও প্রতি থানায় একটি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়া, র‌্যাবের টিম ও বিজিবি নিয়োজিত থাকবে।

আরও পড়ুন: নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা এক হয়

এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন, ২৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোটকেন্দ্রের ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা