ছবি : সংগৃহিত
সারাদেশ

বেগমগঞ্জে শিক্ষক দম্পত্তিকে পিটিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউপির বানা বাড়িয়া গ্রামের এক শিক্ষক দম্পত্তিকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে মানববন্ধন

শনিবার (৩ জুন) বিকেলের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক দম্পত্তি জানান, শিক্ষক রোজিনা আক্তারকে পিটিয়ে গুরুত্বর জখম করে তার ভাতিজা মেহেদী হাসান। এ সময় বখাটে যুবক তার গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে তাকে শ্লীতাহানির চেষ্টা করে , ইটের আঘাতে ও কামড় দিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা রক্তাক্ত জখম করে ।

এক পর্যায়ে তার আর্তচিৎকারে তার স্বামী শিক্ষক আজিজুর রহমান এগিয়ে আসলে তাকেও বেদম মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে দুইজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগের উঠান বৈঠকে নারীদের ঢল

এ ঘটনায় বেগমগঞ্জ থানায় ভিকটিম রোজিনা আক্তার বাদী হয়ে মেহেদী হাসান, সামছুদ্দিন প্রকাশ জাফর ও নাছিমা বেগম সহ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শনিবার রাতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই সাহেদ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা ফেলেও রহস্যজনক ভাবে আসামিদের গ্রেফতার করেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

রাজগঞ্জ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে যুবক মেহেদী হাসান একজন সন্ত্রাসী, চোর ও নেশাগ্রস্থ হন। সে শিক্ষক দম্পত্তিকে মারধর, নির্যাতন করে দুইজনকে হত্যার হুমকি দেয়। তাকে তার পরিবারের লোক উস্কানি দিয়ে এ সকল ঘটনা ঘটাচ্ছে।

আরও পড়ুন: খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অভিযুক্ত যুবক ভারসাম্যহীন মানসিক রোগী। তবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা