ছবি : সংগৃহিত
সারাদেশ
পিবিজিএসআই

উখিয়ায় দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

ইমরান আল মাহমুদ, উখিয়া: স্মার্ট বাংলাদেশের প্রধান হাতিয়ার হবে স্মার্ট শিক্ষাব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন : ছাত্রকে নির্যাতন করে টিসি দেয়ার অভিযোগ

সর্বপ্রথম সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগামী হতে যেসব চাহিদা রয়েছে সেগুলো পূরণ করতে হবে।

শনিবার(৩ জুন) উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিশন(পিবিজিএসআই)'র কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

আরও পড়ুন : নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলো ছাত্রলীগ

প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই ও এসইডিপি'র সহকারী পরিচালক ড. নাজমিন আফরোজ।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন ও উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ।

উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সভাপতি ও প্রধান শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড. নাজমিন আফরোজ।

আরও পড়ুন : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেওয়ানজী রূপনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রথম অধিবেশনে আরও বক্তব্য রাখেন রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডি'র সভাপতি মো. শাহ আলম, ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল মনসুর চৌধুরী সহ প্রমুখ।

এসময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দরা বলেন," শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ালেখার গুণগত কতটুকু বৃদ্ধি পেয়েছে তা দৃশ্যমান হবে আপনাদের পারফর্মেন্সের উপর।

প্রশিক্ষণের ম্যানুয়াল কপিতে যেসব লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ আছে সেগুলো ভালোভাবে চর্চা করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষাব্যবস্থা দ্রুত সম্প্রসারিত হবে। তাই অর্জিত জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।"

আরও পড়ুন : শীতলক্ষ্যায় জাহাজে বিস্ফোরণ

কর্মশালা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের৷ পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উত্তর বড়বিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম ও কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়ানজী রূপন সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা