সারাদেশ

জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

আদিল হোসেন তপু : ভোলায় নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ভোলা কলেজের সামনে মৎস্য খামারবাড়ী কমপ্লেক্সে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বৈধ জাল ও ফ্লুড বিতরণ করা হয়।

আরও পড়ুন : সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, সদর উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের সুবিধাভোগী ৩জন করে দল তৈরি করে ১৬টি দলের ৭৮জনকে বৈধ জাল ও ফ্লুড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সুদানে রকেট হামলায় নিহত ১৮

এসময় বক্তারা বলেন, জেলেদের মাঝে বিতরণকৃত এই বৈধ জালের মাধ্যমে তারা নিরাপদে নিশ্চিন্তে মাছ শিকার করতে পারবেন। এর মাধ্যমে তাদের জাল হারানোর ভয় থাকবে না। এর মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং মাছের চাহিদা পূরণে সহায়ক হবে।

উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে জেলায় ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। যার ফলে জেলেরা নদীতে নিরাপদে মাছ শিকার করতে পারবে। এছাড়াও জেলেদের মাঝে গরুর বাচ্চা, হাস-মুরগী, সেলাই মেশিনসহ চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জেলায় ৬টি জেলেদের গ্রাম নির্ধারণ করে দুই হাজার জেলেকে জনপ্রতি ৬ হাজার টাকা করে বৈধ মাছ শিকারের জাল বিতরণ করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা