প্রতীকী ছবি
সারাদেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি : সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গোবিন্দ তালুকদার (৩৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

বৃহস্পতিবার (১ জুন) সকালে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলা বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে সিলেটের আখালিয়া নতুন বাজারে বাস করতেন।

আরও পড়ুন : শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাইক চালক

স্থানীয় সূত্রে যানা গেছে, গোবিন্দ তালুকদার ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার সকালে নগরের সোবানীঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে আখালিয়া নতুন বাজারে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় গোবিন্দ টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা