সারাদেশ

অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

শুক্রবার দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় হাটমাগুরা ব্রীজের পাশ থেকে ৩৩ বছর বয়সী ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে ওই নারীর মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পাঁচ ফুট দুই ইঞ্চি' উচ্চতার শ্যাম বর্ণের ওই নারীর পরনে সেলোয়ার কামিজ ছিল। নিহত ওই নারীর হাত বাঁধা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাদারগঞ্জ থানা পুলিশ দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

মাদারগঞ্জ থানার ওসি মো.মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা