সারাদেশ

বিএসএফের গুলিতে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে আহত পলাশের (৩৫) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

রোববার (২১ মে) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পলাশ তেঁতুলিয়া উপজেলার বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, গুলিবিদ্ধ পাথরশ্রমিক পলাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানেই সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

এর আগে রোববার দুপুরের উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্তের সাও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর তুলতে যান পলাশ। এসময় হঠাৎ ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদীপাড়ের চা বাগান থেকে ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন পলাশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা