প্রতীকী ছবি
সারাদেশ

নকলের প্রতিবাদ করায় পরীক্ষার্থীদের মারধর

শরীয়তপুর প্রতিনিধি: চলমান এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের প্রতিবাদ করায় শরীয়তপুর সদর ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ মাঠে স্থানীয়দের হামলায় ৬ পরীক্ষার্থী আহত হয়েছে। রবিবার (২১ মে) দুপুরে পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শৌলপাড়া মনোয়ার খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কবির হোসেনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই স্থানীয়রা বিভিন্নভাবে ওই বিদ্যালয়ের জানালা দিয়ে স্থানীয় শিক্ষার্থীদের নকল সরবরাহ করতো। এ সময় শৌলপাড়া মনোয়ার খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাতে বাঁধা দিলে বারবার তাদের হুমকি দেয় স্থানীয়রা। রবিবারও নকল দিতে গেলে শৌলপাড়া মনোয়ার খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয় নকল সরবরাহকারীরা। রবিবার পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সাথে সাথেই স্থানীয়দের হামলার শিকার হয় শৌলপাড়া মনোয়ার খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সেখানে ইট-পাটকেল ও লাঠি-সোটাসহ হাতুড়ির আঘাতে আহত হয় ৬ জন শিক্ষার্থী।

পরে স্থানীয় ও অন্যান্য শিক্ষার্থীরা তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে কবির হোসেনের মাথায় আঘাত লাগায় পাঁচটি সেলাই করা হয়েছে। সেই সাথে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। অনেক শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্মে রক্তের দাগও দেখা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, দুই স্কুলের শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। দুই স্কুলের মধ্যে মিমাংসার কথা চলছে। মিমাংসা না হলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা