সারাদেশ

ঈশ্বরগঞ্জে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। রোববার (২১ মে ২০২৩) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই প্রেস ব্রিফিং করা হয়।

দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ২২ মে ২০২৩ থেকে শুরু হওয়া ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ চলবে ২৮ মে পর্যন্ত। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমন ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করাকে এবারের ভূমি সেবা সপ্তাহে উপজেলা পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও অফিসের প্রবেশ মুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন, নামজারি/ জমি ভাগ/ খারিজ করতে মোট খরচ ১ হাজার ১৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোসহ যাবতীয় সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার পাশাপাশি ডিসিআর এবং খতিয়ান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমন জানান, ভূমি সেবা খাতে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নিয়েছি। ১৬১২২ নাম্বারে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা