সারাদেশ

প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

শওকত জামান, জামালপুর: জামালপুরে প্রেমিকের বাড়ির সামনে গাছে প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই নারী সাবিনা ইয়াসমিন (২৮) সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে।

রবিবার (২১ মে) বেলা ১২টার দিকে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কথিত প্রেমিক আলামিন (৩৫) এর বাড়ির সামনে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিনের সাথে আলামিনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত শনিবার বিকেলে বিয়ের দাবিতে সাবিনা ইয়াসমিন তাঁর প্রেমিক আলামিনের বাড়িতে আসেন। বিয়েতে অস্বীকৃতি জানান আলামিন। সাবিনা অনড় অবস্থান নিলে ক্ষিপ্ত হয়ে আলামিনসহ পরিবারের লোকজন তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

পরদিন রবিবার (২১ মে) সকালে আলামিনের বাড়ির সামনে জামগাছের সাথে সাবিনা ইয়াসমিনের ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করেছে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা