সারাদেশ

থাপ্পরে প্রাণ গেল ইজিবাইক চালকের

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ঘষা লাগাকে কেন্দ্র করে তরুণের থাপ্পরে মো. সোহেল মিয়া (১৭) নামের এক ইজিবাইক চালকের নিহত হয়েছেন।

রবিবার (২১ মে) বেলা এগারোটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। পথিমধ্যে দাড়িয়ে মোবাইলে কথা বলছিলেন ময়নাল হোসেন (২০) নামের এক তরুণ। ময়নাল হোসেনের শরীরের সাথে ইজিবাইক ঘষা লাগায় ময়নাল হোসেন চড়াও ইজিবাইক চালক সোহেলের দিকে। ইজিবাইক থামিয়ে চালকে থাপ্পড় মারে। প্রথম থাপ্পড় খেয়ে চালক সোহেল মিয়া গাড়িতে পড়ে যায়। থাপ্পড় খেয়ে সোহেল আর্তনাদ করে বলতে থাকে'ভাই আমাকে আর মাইরেন না, আমাকে ক্ষমা কইরা দেন। তবুও মন গলেনি ময়নাল হোসেনের। এলোপাতাড়ি থাপ্পড়ের এক পর্যায়ে সোহেল জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাল হোসেন সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে।

এ বিষয়ে আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ইজিবাইকের ঘষা লাগায় থাপ্পর দিলে মৃত্যু হয় ইজিবাইক চালকের। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা