ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে ১০ জুয়াড়ি গ্রেফতার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পৃথক তিনটি অভিযানে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের হামলায় দম্পতি আহত

শুক্রবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দলদলিয়া ইউনিয়নের চর রতিদের গ্রামের জবর আলীর বসতবাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় মোঃ জবর আলী (৫০), শাহিন (২৫), নুর মোহাম্মদ (৩৮), সাইফুল ইসলাম (২৫) ও শামীম শেখ (৩০) কে গ্রেফতার করা হয়।

এছাড়াও উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি গ্রামের আরডিআরএস ফেডারেশনের বারান্দার মেঝেতে জুয়া খেলা অবস্থায় সাদেকুল ইসলাম ওরফে পিন্টু (৫৫), সাজু মিয়া (৩৯), আতিকুর রহমান (২৬), রাইসুল ইসলাম রিফাত (২৪) ও আয়নাল মিয়া (২২) কে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : রড চাপায় শ্রমিকের মৃত্যু

অপরদিকে উলিপুর পৌরসভার বকুল তলা বাজারের উত্তর পার্শ্বে বাঁশঝাড় থেকে ১৫১ ধারায় মুরাদুল হাসান (৩০), বদরুল ইসলাম ওরফে বাবুল (২৯), সজিব রহমান (১৯), মেহেদুল ইসলাম (২২) ও শাওন মিয়া (১৯) কে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা