ছবি-সংগৃহীত
সারাদেশ

রড চাপায় শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কারখানায় লোহার রড চাপায় মো. শাকিল (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

শনিবার (১৩ মে) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় মুনতাহা স্টিল মিলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাকিল ঢাকার কেরানীগঞ্জের দ্বীন ইসলামের ছেলে। বর্তমানে তিনি ওই কারখানার ভেতরে কোয়ার্টারে থাকতেন।

আরও পড়ুন : নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কারখানার তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) মো. শাহীন বলেন, কারখানায় তৈরি লোহার রড শিপমেন্টের জন্য দুজন শ্রমিক গাড়িতে তুলছিলেন। অসাবধানতাবশত রড গাড়িতে তোলার সময় শাকিলের গায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের তিনি মারা যান।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা