প্রতীকী ছবি
সারাদেশ

নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদর বাজারের পাশের মহারশি নদীতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ঝিনাইগাতী থানা জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা (৯) ও ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নুরুল ইসলামের ছেলে মহিব উল্লাহ (৮)। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

আরও পড়ুন : ৩ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর বাজারের পাশের মহারশি নদীর ব্রিজপাড় এলাকার নানাবাড়িতে বেড়াতে এসেছিল ওই দুই খালাতো ভাই-বোন। শুক্রবার সকাল ১০টা থেকে ওই দুই শিশুকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পরিবারের সদস্যরা আশপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে পায়নি।

পরে মহারশি নদী থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভালুকায় ২ মাদক কারবারি আটক

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, বিষয়টি অনেক কষ্টদায়ক। সবাইকে আরও সচেতন থাকতে হবে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা