সারাদেশ

ধান কেটে বাড়িতে পৌঁছে দিল স্বেচ্ছাসেবক লীগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একজন হতদরিদ্র কৃষকের ৫০ শতক জমির ধান কেটে বাসায় পৌছে দিল রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

শনিবার (১৩ মে) সকালে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের একটি টিম ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পাটশ্বেরী পাড়া এলাকার কৃষক বিরেশ চন্দ্র বর্মনেরে ৫০ জমির বোরো ধান কেটে মাথায় করে বাসায় পৌঁছে দেয়। এ কর্মসূচিতে রুহিয়া থানা এলাকার ৫ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে কৃষক বিরেশ চন্দ্র সন্তুষ্টি প্রকাশ করে বলেন, স্বেচ্ছাসেবক লীগ আমার ৫০ শতক জমির ধান কেটে বাসায় পৌঁছে দেওয়ায় আমি আর্থিকভাবে উপকৃত হয়েছি। কারণ একবিঘা জমির ধান কাটতে মজুরি দিতে হয় সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। স্বেচ্ছাসেবক লীগ আমার জমির ধান কেটে দেওয়ায় আমার প্রায় ৫ হাজার টাকা বেঁচে গেল।

অপরদিকে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাসারুল ইসলাম সোহেল জানান, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক অসহায় দরিদ্র কৃষকের পাশে এসে দাড়িয়েছি। কারণ আসন্ন মোখার আঘাতে রুহিয়া থানা এলাকার কোন কৃষকের জমির যেন ফসল নষ্ট না হয় সেজন্য স্বেচ্ছাসেবক লীগ বদ্ধপরিকর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা