ফাইল ছবি
সারাদেশ

পায়রা থেকে সরানো হচ্ছে বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখা থেকে ঝুঁকি এড়াতে পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে অবস্থান করা তিন বিদেশি জাহাজ সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশের সামরিক উচ্চাভিলাষ নেই

শনিবার (১৩ মে) দুপুরের মধ্যে এসব জাহাজ বন্দরের বহি. নোঙরে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।

তিনি বলেন, পায়রা বন্দরে ৭৫ কিলোমিটার একটি একটি দীর্ঘ চ্যানেল আছে। চ্যানেলকে ঝুঁকিমুক্ত রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখা থেকে ঝুঁকি এড়াতে লাইটারেজ জাহাজগুলোও বন্দর চ্যানেল থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ এবং করণীয় নির্ধারণে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে ৯ সদস্য বিশিষ্ট ইমারজেন্সি রেসপন্স টিম। এছাড়া তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহম্মেদ শুক্রবার রাতে কন্টোলরুম গঠন, ইমারজেন্সি রেসপন্স টিম এবং মেডিকেল টিম গঠনের তিনটি অফিস আদেশ জারি করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা