সারাদেশ

ভালুকায় ২ মাদক কারবারি আটক

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ভালুকায় ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

আটককৃতরা হলেন, কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আকছামুল হক হীরা (৩৫) ও বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী এলাকার ইউসুফ মিয়ার ছেলে নূর কামাল (২৯) উপজেলার উথুরা ইউনিয়নে জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

শুক্রবার ১২ই মে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মো: কাওসারুল হাসান রনির নেতৃত্বে ভালুকা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উথুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ৩৯০০ পিস ইয়াবা ও বিক্রয়ের নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে বলে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা