সারাদেশ

কেশবপুরে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর : যশোরের কেশবপুরের মজিদপুরের বিনাকুড়ের বিলের মাঠে শুক্রবার বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৩ নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রামপ্রসাদ দেবনাথ, ইউপি সদস্য হামিদা বেগম প্রমুখ।

আরও পড়ুন : যেসব অঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

ঘোড়ার দৌড় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত মোট ২৭ টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় খুলনা থেকে আসা জিসান আহমেদের ঘোড়া প্রথম স্থান, নড়াইল থেকে আসা বাবর শেখের ঘোড়া দ্বিতীয় স্থান ও যশোরের অভয়নগর থেকে আসা হিরু মোল্লার ঘোড়া তৃৃতীয় স্থান অধিকার করে। উক্ত ঘোড়ার দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুুুলে দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা