ছবি-সংগৃহীত
সারাদেশ

বৈদ্যুতিক শকে বন্যহাতির মৃত্যু

জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। হাতিটি বৈদ্যুতিক শকে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : বখাটের ছুরিকাঘাতে যুবকের মৃত্যুএগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

শনিবার (৬ মে) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকার নুহু মিয়ার ধানখেত থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে গারো পাহাড়ের গভীর অরণ্য থেকে ২৫-৩০টি বন্যহাতির একটি দল ঝিনাইগাতী উপজেলার পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধানক্ষেতে নেমে আসে। এ সময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে।

দিনগত রাত ১টার দিকে বন্যহাতির দল নুহু মিয়ার ধানক্ষেতে হানা দিলে একটি হাতি ধানখেতের কাদাপানিতে আটকে গিয়ে মারা যায়। খবর পেয়ে শনিবার সকালে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মরদেহ উদ্ধার করেন। মৃত হাতিটি পুরুষ। বয়স সাড়ে তিন থেকে চার বছর বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : টিকটকারদের ফাঁদ থেকে ২ কিশোরী উদ্ধার

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, বনবিভাগের গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।প্রাণিসম্পদ অধিদপ্তরের ময়নাতদন্তের জন্য দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর সেখানেই মাটিচাপা দেওয়া হয়।

বন বিভাগের ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফসল বাঁচাতে স্থানীয় কৃষকের দেয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে হাতিটি মারা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক জিআই তার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : এগিয়ে এলো ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা