ছবি-সংগৃহীত
সারাদেশ

বখাটের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।

আরও পড়ুন : টিকটকারদের ফাঁদ থেকে ২ কিশোরী উদ্ধার

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবকের নাম- আব্দুল জব্বার শেখ (২৬)। জব্বার চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেলে। অন্যদিকে আহত যুবকের নাম- রাজীব শেখ (২৬)। রাজিব চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দু-তিন দিন আগে বখাটে দেলোয়ার মুন্সি আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ের প্রতিবাদ করলে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দেলোয়ার মুন্সি ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন : ময়মনসিংহে গড়ে ১৮টি সংসার ভাঙছে

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। আর মো. রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা বখাটে দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

আরও পড়ুন : পাগলা মসজিদে মিলল ১৯ বস্তা টাকা

তিনি আরো বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা