ছবি: সংগৃহীত
সারাদেশ

মিয়ানমারের পথে রোহিঙ্গা প্রতিনিধিদল

জেলা প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর পরিস্থিতি সরেজমিনে দেখতে বাংলাদেশে বসবাসরত ২০ রোহিঙ্গাসহ ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে।

আরও পড়ুন : কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন

শুক্রবার (৫ মে) সকাল ৯ টার দিকে টেকনাফ থেকে নৌপথে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধিদলটি।

এ দলে রয়েছেন- ৩ নারীসহ ২০ রোহিঙ্গা, একজন অনুবাদক এবং ৬ জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা। সেই সাথে তাদের নিরাপত্তার জন্য ২ টি স্পিডবোটসহ ১৬ জন বিজিবির সদস্য রয়েছেন।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৩০ প্রাণহানি

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতিনিধিদলটি মিয়ানমারে প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করবে এবং একই দিনে সন্ধ্যা নাগাদ তারা আবার ফিরে আসবে।

প্রতিনিধিদলটি মূলত প্রত্যাবাসন হলে মিয়ানমারে রোহিঙ্গাদের যেখানে রাখা হবে, সেই জায়গাটি পরিদর্শন করবে।

আরও পড়ুন : রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প

জানা গেছে, এর আগে বাংলাদেশ থেকে মিয়ানমারের কাছে ৮ লাখের বেশি রোহিঙ্গার একটি তালিকা পাঠানো হয়। ঐ তালিকা থেকে ফেরত নিতে পাইলট প্রকল্প হিসেবে প্রথম দফায় প্রায় ১১৪০ জনকে নির্ধারণ করে মিয়ানমার। সেখান থেকে ৪২৯ জনের বিষয়ে আপত্তি জানিয়েছিল দেশটি।

এরপর চলতি বছরের ১৫ মার্চ ১৯ সদস্যদের একটি টেকনিক্যাল টিম বাংলাদেশের টেকনাফে এসে ১৭৭ রোহিঙ্গা পরিবারের ৪৮০ জনের সাথে সাক্ষাৎ করে মিয়ানমারে ফিরে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা