প্রতীকী ছবি
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বৃষ্টির সময় পৃথক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল দুই বন্ধুর

বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে সদর উপজেলার দেবিনগর, চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইসারুল (৪২), শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫) ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হলে ধান কাটা ফেলে মাঠ থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে নিহত হন চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

অন্যদিকে পদ্মা নদীতে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে বাসায় ফেরার পথে বজ্রপাত হলে নিহত হন দেবিনগর ইউনিয়নের হড়মা এলাকার ইসারুল। বজ্রপাতের সময় ইসারুল নৌকায় অবস্থান করছিল। নৌকায় ইসারুলের ছেলে, ভাই ও ভাতিজা থাকলেও তার ওপরেই বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহাজাহানপুর ইউনিয়নের নিহত জাহাঙ্গীরের প্রতিবেশী আব্দুল মজিদ জানান, জাহাঙ্গীরের বাড়ি নরেন্দ্রপুর নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া হলেও বৃষ্টির কারণে তিনি চাঁদতারা মসজিদের পাশের একটি দোকানে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় পর সদর উপজেলার তিন ইউনিয়নের কাছাকাছি একই সময়ে বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, একই দিনে তিনজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা