সারাদেশ

পলাশবাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ৯০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আরও পড়ুন : দেশের কল্যাণে কাজ করার আহ্বান

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী'র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷

এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) রাজু ইসলাম এর নেতৃত্বে ৪ মে বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী চেকিং ডিউটি করা হয় ৷ এ সময় রংপুর টু বগুড়াগামী “আলম এন্টারপ্রাইজ” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃনং- রংপুর-ব- ১৪-৫৬৮১, থামিয়ে চেকিং করাকালে আসামী ১। মোঃ সোহেল রানা সাব্বির ওরফে রাসেল (২৮), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা- মোছাঃ রেখা খাতুন, সাং-মারাধার, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁও ২। মোঃ রবিউল ইসলাম (২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-মারাধার পূর্বপাড়া, থানা-হরিপুর, জেলা-ঠা্কুরগাঁও দ্বয়ের হেফাজত হতে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।

আরও পড়ুন : পাকিস্তানে বন্দুক হামলায় ৮ শিক্ষক নিহত

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০৯, তারিখ-০৪/০৫/২৩, ধারা-৩৬(১) এর১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা