প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জহুরুল ইসলাম (২৯) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছে।

আরও পড়ুন : রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে নকিপুর বাজার সংলগ্ন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম উপজেলার নবীপুর গ্রামের দিলু ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল ওয়াহেদের বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করছিলেন জহুরুল। এসময় ছাদের পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে তার হাত জড়িয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা