ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল শিক্ষকের

জেলা প্রতিনিধি : পিরোজপুর জেলার নাজিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাওলানা মুফতি মাহমুদুল হাসান (৩০) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে তাপমাত্রা

মঙ্গলবার (২ মে) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুরে নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষক মাওলানা মুফতি মাহমুদুল হাসান নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া তারাবুনিয়া কাটাবুনিয়া দারুল কুরআন কওমি মাদরাসা মুহতামিত। তিনি নাজিরপুরের দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী দোবড়া গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে।

আরও পড়ুন : বাখমুতে ২০ হাজার রুশ সেনা নিহত

এছাড়া গুরুতর আহত হন মোটরসাইকেলে তার সাথে থাকা একই মাদরাসার সহকারী শিক্ষক আলী হোসেন।

নিহতের মামাত ভাই সানাউল্লাহ্ বলেন, মাহমুদুল হাসান মাদরাসা থেকে বই কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। তিনি নাজিরপুরের নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মাহামুদুল হাসান। এছাড়া মোটরসাইকেলে থাকা একই মাদরাসার সহকারী শিক্ষক আলী হোসেন গুরুতর আহত হন।

আরও পড়ুন : গ্রামীণফোন এমপ্লয়ীজের সমাবেশ

এ বিষয়ে নাজিরপুর উপজেলা কর্তব্যরত চিকিৎসক ডা. দিপান্নিতা দেবনাথ বলেন, মাদরাসা শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আরেক শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলী রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে নিহত ৬

তিনি আরও জানান, ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা