ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১২৩ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

আরও পড়ুন : নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেফতার মাদক কারবারিকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গতকাল সোমবার রাতে তাকে উপজেলার চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি এনামুল হক লালন (৩৫) কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে চৌমুহনী এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানায় র‍্যাব।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৭

এ সব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌমুহনী পৌরসভার শরীফপুর এলাকা থেকে মাদক কারবারি এনামুল হক লালনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১২৩ বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : নাইক্ষংছড়িতে স্বর্ণের ১৬বার উদ্ধার

গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন থেকে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক এনে এলাকায় বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা