সারাদেশ

ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধ : চাঁপাইনবাবগঞ্জে এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহর এলাকার উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল আলম জেম শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসানের ছেলে ও শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আরও পড়ুন : বেইজিংয়ে আগুনে নিহত বেড়ে ২৯

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক জানান, সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত আটটার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা