সারাদেশ

বকশীগঞ্জে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে জাহাঙ্গীর আলম (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

বুধবার দুপুরে উপজেলার মেরুরচরের দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর আলম মেরুরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।

আরও পড়ুন : ঢাকায় মৃদু তাপপ্রবাহ

মেরুর চর ইউনিয়নের সদস্য শাহিনুর রহমান জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামুড় দেয়। জাহাঙ্গীরের ডাক চিৎকারে আশপাশের মানুষজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। দ্রুত হাসপাতালে না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয় জাহাঙ্গীরকে। অপচিকিৎসায় বিকাল ৪ টার দিকে মারা যায় সে।

মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, ঝাড়ফুঁক না করে যদি দ্রুত হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো অপচিকিৎসায় ছেলেটা মারা যেতো না। সচেতনতার অভাবেই এমনটা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা