ছবি: সংগৃহীত
সারাদেশ

খুলনায় বিশেষ নামাজ আদায়

জেলা প্রতিনিধি : তীব্র তাপদাহে অতিষ্ট হয়ে বৃষ্টির আশায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন খুলনার মুসল্লিরা।

আরও পড়ুন : শ্রমিকদের সড়ক অবরোধ

বুধবার (১৯ এপ্রিল) সকালে খুলনা নগরীর শহিদ হাদিস পার্কে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন নগরীর বিভিন্ন এলাকার মুসল্লিরা।

আরও পড়ুন : ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

এ নামাজে ইমামতি করেন গোয়ালখালী জামিয়া রশিদিয়া মাদরাসার মুহতামিম ও ইসলামী আন্দোলনের নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

এছাড়া খুতবা ও দোয়া পরিচালনা করেন ফুলবাড়িগেট জামিয়া এমদাদিয়া দিবানৈশ মাদরাসার মুহতামিম মাওলানা গোলামুর রহমান।

আরও পড়ুন : ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

নামাজে অংশ নেওয়া মুসল্লি মোহাম্মদ আরিফ হোসেন ববি জানান, বৃষ্টি না হওয়ার কারণে শুধু মানুষেরই কষ্ট হচ্ছে না, প্রাণিকুল সকলেরই কষ্ট হচ্ছে। ফেসবুকে দেখেছি, আজ ইসতেসকার নামাজ হবে। তাই এখানে এসেছি। আল্লাহর কাছে নাজাত চাওয়া ছাড়া আমাদের মুক্তি নেই।

মুসল্লি খালিদ জানান, আমি জীবনে এ রকম গরম দেখিনি। এতো দীর্ঘ ও উচ্চ তাপমাত্রা আর কখনো দেখিনি। আসলে দুর্যোগ হলে মানুষের কিছু করার থাকে না। আল্লাহর কাছে হাত পাততে হয়, নিজেকে সমর্পণ করতে হয়। তার কাছে সাহায্য চাইতে হয়।

আরও পড়ুন : ৩ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

আল্লাহ ছাড়া এই কষ্ট থেকে কেউ নাজাত দিতে পারবে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে আমরা এখানে এসেছি।

মো. আমজাদ হোসেন জানান, ইসতেসকার নামাজ আদায় করার জন্য আমরা হাদিস পার্কে এসেছি। এতো গরমে জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। আমরা নামাজ পড়ে এর থেকে মুক্তির জন্য দোয়া করেছি। এটা সহ্য করার মতো গরম না।

আরও পড়ুন : ঈদের ছুটিতেও যেসব ব্যাংক খোলা

ইসলামী আন্দোলনের সহসভাপতি মো. নাসির উদ্দীন জানান, সারা দেশে গরম। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। বেশ কিছু দিন ধরে খুলনায় বৃষ্টি নেই।

এ জন্য রাসুলের (সা.) সুন্নাত ইসতেসকার নামাজ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় মৃদু তাপপ্রবাহ

নামাজ শেষে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল জানান, মদিনা শরিফের মসজিদুল ওমামায় রাসুলুল্লাহ (সা.) বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করেছিলেন। অস্বাভাবিক গরম থেকে মুক্তির জন্য আমরা ইসতেসকার নামাজ আদায় করেছি। আলাহ যেন তার রহমতের বৃষ্টির ধারা নাজিল করেন।

মানুষসহ জীবজন্তু সকলের জীবন ওষ্ঠাগত, কষ্ট পাচ্ছে। রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তা আলা যেন পানাহ দেন, সেই জন্য আমরা সালাতুল ইসতেসকার নামাজের আয়োজন করেছি। রমজানের শেষ সময়ে মুক্তির দশকে আল্লাহ আমাদের দোয়া ফেরত দেবেন না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা