ছবি: সংগৃহীত
সারাদেশ

৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

জেলা প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ থেকে ৬ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি ও রফতানি বন্ধ থাকবে।

আরও পড়ুন : ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বুধবার (১৯ এপ্রিল) থেকে আগামী সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সেই সাথে বাংলাদেশ থেকে ভারতে পণ্য পরিবহন বন্ধ থাকবে।

আরও পড়ুন : শ্রমিকদের সড়ক অবরোধ

তথ্যটি নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ আলম বলেন, ভোমরা বন্দরের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, নেতারা ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা একত্রে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত সব ধরনের আমদানি ও রফতানি বন্ধ থাকবে।

আরও পড়ুন : ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে সব কার্যক্রম আগের নিয়মে চলবে।

ভোমরা বন্দরের রাজস্ব কার্যালয়ের সহকারী কমিশনার মনিরুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে ৬ দিন আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ এপ্রিল থেকে পুনরায় সব কার্যক্রম চালু হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা