সারাদেশ

শেখ হাসিনাই আমাদের শেষ ভরসা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রকান্তরে শেখ হাসিনাকে জয়ী করবেন। শেখ হাসিনাই আমাদের শেষ ভরসা। শেখ হাসিনাকে কেন্দ্র করেই আমাদের এগোতে হবে।’

আরও পড়ুন: ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

তিনি আরও বলেন, আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে জঙ্গীবাদ এবং নাশকতা সৃষ্টিকারীদের নিশ্চিহ্ন করা হবে।

বুধবার (১৯ এপ্রিল) ফরিদপুর-১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন তিন উপজেলার ২৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ছয় সহস্রাধিক শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।

বুধবার বেলা ১টার দিকে বোয়ালমারী জেলা পরিষদ ডাকবাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দরিদ্র ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে দুই সহস্রাধিক শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে দরিদ্রদের জন্য ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গী তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মো. সিরাজুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবর, চতুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, রূপাপাত ইউনিয়ন আ'লীগের সভাপতি মো. কোবাদ হোসেন, ঘোষপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি তবিবর মিনা, গুনবহা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছিরু, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার প্রমুখ।

এদিকে বিকেলে আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন এবং মধুখালি উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন আ'লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আব্দুর রহমান চার সহস্রাধিক শাড়ি ও লুঙ্গী তুলে দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা