সারাদেশ

গাছ চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাদক কারবারিকে গলা কেটে হত্যা

নিহত ইব্রাহীম খলিল সাগর (১৪) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে । সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সাগর সহ কয়েকজনকে নিজের বাড়ির গাছ কাটতে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো ৪জন ছাত্র এক সাথে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। বাড়ির উঠানে পৌঁছলে আসস্মিক অন্য ৩জন শিক্ষার্থী গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন : হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা