সারাদেশ

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

জেলা প্রতিনিধি : নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আনিকুল ইসলাম অনিক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আ’লীগ কখনো যড়যন্ত্র করে না

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে রাণীনগর-নওগাঁ আঞ্চলিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে।

আরও পড়ুন : ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মোরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হয়ে আনিকুল ইসলাম অনিক রাণীনগর-নওগাঁ আঞ্চলিক সড়ক হয়ে রাণীনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর ১টার দিকে মোটরসাইকেলটি সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চকবুলাকি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অনিককে নওগাঁ জেনারেল হাসপাতালে রেফার্ড করে। দুপুর ২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, নিহতের মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা