সারাদেশ

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলা সিপাহীপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো. তারা দেওয়ান (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে

মঙ্গলবার দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা: রহিমা আক্তার আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া পুরাতন জামে মসজিদের সংলগ্ন স্থান থেকে ৫’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারিকে আটক করে। আটককৃত তারা দেওয়ান জেলা শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মালিগাঁও গ্রামের আনিস দেওয়ানের ছেলে।

আরও পড়ুন : ব্রাজিল-রাশিয়া বৈঠক অনুষ্ঠিত

এ সময় আরও ২ জন মাদক কারবারি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন শোভন (৩৫) ও শিপলু (৪০)।

এ ব্যাপারে ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আটককৃত ব্যক্তি সহ পলাতক ২ জনের নামে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত তারা দেওয়ানকে মঙ্গলবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

তিনি আরো জানান, পলাতক আসামি শিপলুর বিরুদ্ধে পূর্বে ১৪ টি মামলা ও শোভনের বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, আসামি তারা দেওয়ানকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা