সারাদেশ

ঈশ্বরগঞ্জে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জের উদ্যোগে মাসব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছে

মঙ্গলবার (১৮ এপ্রিল) মঙ্গলবার বাদ জোহর ঈশ্বরগঞ্জ পৌর এলাকার থানা রোডে উসওয়াতুল কুরআন হিফজ মাদ্রাসায় এ কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জানা যায়, প্রথম রমজান থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে ২০ রমজান পর্যন্ত। এতে উপজেলা ও উপজেলার বাহির থেকে ভিডিও ভিত্তিক কুরআন তেলাওয়াত করে তা জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের ফেইসবুক পেইজে পোস্ট করে প্রায় ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ১০ জন প্রতিযোগিকে নিয়ে মঙ্গলবার উপজেলার উসওয়াতুল কুরআন হিফজ মাদ্রাসার হল রুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে পুরো মাসব্যাপী তিনজন বিচারক এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা বিচার হিসেবে দায়িত্ব পালন করেন। তারা হলেন- হাফেজ মাও. মাহফুজুর রহমান তাসিন, হাফেজ মো. দেলোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম মাদানি।

অনুষ্ঠানে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের মডারেটর সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ মুফতী মাহমুদুল হক আজিজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসওয়াতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী সাইদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিব উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা এহছানুল হক, মডারেটর আরিফুল হক, সাখাওয়াত হোসেন, জুনাঈদ হাসান, মো. মাসুমসহ জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের এডমিন, মডারেটর ও সদস্যরা। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীসহ সেরা দশ বিজয়ের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা