সারাদেশ

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী মাহমুদকে শুভেচ্ছা 

ইমরান আল মাহমুদ, উখিয়া (কক্সবাজার): ঢাকায় অনুষ্ঠিত নগদ ইসলামিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় কক্সবাজারের উখিয়ার তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মাহমুদ হাসান হাজার হাজার প্রতিযোগিতার মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।

আরও পড়ুন: মোটরবাইক নিয়ে অন্য জেলায় যাওয়া যাবে না

রোববার (৩ জুলাই) সকালে তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বেচ্ছাসেবী সংগঠন টিম এইড'র সদস্যবৃন্দ। মাহমুদ হাসান ইনানী এলাকার বাসিন্দা। বর্তমানে তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফজ বিভাগে অধ্যয়নরত।

তাহসীনুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক হাফেজ সানা উল্লাহ বলেন, মাহমুদ হাসান ঢাকায় অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৬হাজার অংশগ্রহণকারীর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে। তার এ কৃতিত্বে আমরাও আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি

টিম এইডের সদস্যদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন, আমিন উল্লাহ,ইমরান আল মাহমুদ, তাওহীদুল ইসলাম রাপী, আব্দুল আজিজ চাহিল, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা