ছবি : সংগৃহিত
সারাদেশ
রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশন

কালিহাতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় অন্যতম সামাজিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আরও পড়ুন : প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

শুক্রবার (১৪ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই ইফতার মাহফিল শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব, নিটল মটরস ডিজিএম মোঃমোয়াজ্জেম হোসেন সবুজ টাঙ্গাইল জেলা সেবক সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ,সাংবাদিক সহ এলাকার বিভিন্ন স্তরের জনগন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে চলছে ৪৬টি সেতুর নির্মাণ কাজ

ইফতারের আগে রফিকুল ইসলাম মাষ্টারের রুহের মাগফিরাতে দেশ ও জাতির কল্যাণে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এই সময় সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, প্রতি রমজান মাসে আমরা রফিকুল ইসলাম মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করি থাকি তারই ধারাবাহিকতায় এবছরও ইফতার মাহফিল আয়োজন করেছি।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শিক্ষা,সেবা ভাতৃত্ব কে প্রাধান্য দিয়ে সর্বোপরি একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আগামীতেও এসকল সেবা মূলক কর্মকান্ডে এগিয়ে যাব ইনশাআল্লাহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা