ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

রবিবার (১৬ এপ্রিল) সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও গাইবান্ধার মুকুল (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মদনপুর যাওয়ার পথে ফুলহর এলাকায় পৌঁছালে মদনপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোযাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা