ছবি-সংগৃহীত
সারাদেশ

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি ‍: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে সাহিদা বেগম (৩০) নামে এক গৃহবধু খুন হয়েছেন।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার বুড়িমারীর মুকলিবাড়ি এলাকায় এ ঘটনা। ঘটনার পর থেকে ঘাতক স্বামী দুলাল হোসেন (৩৮) পলাতক আছেন।

নিহত সাহিদা পাটগ্রাম উপজেলার কালিরহাট টেপুর গাড়ি গ্রামের সৈয়দ আলীর মেয়ে। অন্যদিকে স্বামী দুলাল হোসেন উপজেলার বুড়িমারী মুক্তির বাড়ি এলাকার ওসমান গনির ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ১০ বছর আগে উপজেলার বুড়িমারীর মুকলিবাড়ির এলাকার ওসমান গনির ছেলে দুলাল হোসেনের সঙ্গে একই উপজেলার কালিরহাট টেপুরগাড়ি এলাকার সৈয়দ আলীর মেয়ে সাহিদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী দুলাল হোসেন ও তার পরিবার যৌতুকের জন্য সাহিদা বেগমকে নির্যাতন করতেন।

আরও পড়ুন : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

শনিবার সন্ধ্যায় ইফতারের পর স্বামী দুলাল হোসেন সঙ্গে স্ত্রী সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর ওপর চড়াও হয়ে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন দুলাল। সাহিদা ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়ে। প্রতিবেশীরা বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশি বলেন, পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুলালকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা